চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন প্রবীণ অভিনেতা কাজী উজ্জ্বল। সম্প্রতি ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছ চেয়ে দেওয়া তার ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন এই অভিনেতা, যেখানে কাজী উজ্জ্বল বলেন, “অনেকে মনে করতে পারে আমি খুব গরিব হয়ে গেছি, তাই গাছ কেনার টাকা নেই। বিষয়টা আসলে তা নয়। আমি সরকারের কাছ থেকে অথেনটিক নারিকেল গাছ চেয়েছি।”

তিনি আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে তার একটি বড় বাগান রয়েছে। তার ভাষায়, “যশোরের মনিরামপুরে আমার ১২ বিঘার উপরে একটি বাগান আছে। সেখানে পৃথিবীর নানা ধরনের গাছ রয়েছে। আমি শিল্পীর মতো করেই বাগানটি সাজিয়েছি। আমি বাগানের মধ্যেই থাকি। রাতের বেলা মনে হয় গাছগুলো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে।”

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগত আর্থিক সহায়তা নয়, বরং ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

ভিডিওতে কাজী উজ্জ্বল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।’

Reneta

তিনি আরো বলেন, ‘মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করবো।’

পরবর্তীতে নতুন এই ব্যাখ্যার মাধ্যমে তিনি স্পষ্ট করেন, তার উদ্দেশ্য দারিদ্র্য বা ব্যক্তিগত সহায়তা নয়, বরং প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই উদ্যোগ।

অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আশির দশকে চাকরি ছেড়ে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ার গড়ে তোলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকাজী উজ্জ্বলনারিকেল গাছপ্রধানমন্ত্রীবাগানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT