রাজনীতি

নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে: তারেক রহমান

বৃহৎ স্ক্রিনে তারেক রহমানের ছবি দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে আলোচনা চলাকালে বড় পর্দায় তারেক রহমানের ছবি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

আজ ২৩ নভেম্বর বুধবার চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপিই প্রথম ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

বিএনপির লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের পিচ্ছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী।

বিষয়:তারেক রহমান নির্বাচন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…