চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা করা বাদীকে কুপিয়ে জখম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার বাদী মোহাম্মদ মুশাহিদকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারী বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরতলির আলমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ আহত মুশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মুশাহিদের পরিবার জানায়, হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুর এলাকায় গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলার বাদী মুশাহিদসহ অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হয়। পরে হামলা করে ছাত্র-জনতাকে আহত করার অভিযোগে হবিগঞ্জ সদর থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা করে আহত মুশাহিদ।

মামলায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সামছুল হক, আওয়ামী লীগ নেতা কাশেম, সাইদুর, মহিবুর রহমান মাহি, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ৫৬ জনকে আসামি করা হয়।

এ মামলার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মামলার বাদী মুশাহিদ শহরে আসার পথে আলমপুর মসজিদের সামনে আসামিরা তাকে অবরুদ্ধ করে। পরে আসামি কাশেম মিয়া, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ১৫-১৬ জন তাকে উঠিয়ে নিয়ে আলমপুর গ্রামের আসামি আওয়ামী লীগ নেতার বাড়িতে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আওয়াল জানান, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।

হবিগঞ্জ পৌর জামায়াতের আমির ও মুশাহিদের ভাই আতিকুল ইসলাম সোহাগ জানান, এখনও যদি খুনি হাসিনার ধুসররা মামলার বাদীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তাহলে আমরা বিচার পাব কোথায়। তিনি হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ কঠিন আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে জখমতিনকোণা পুকুরহবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT