মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার ১৮ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এ ছাড়া রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৯ সালে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





