বাংলাদেশ

মন্ত্রণালয় পেলেন আরও দুই উপদেষ্টা

দুই উপদেষ্টা মন্ত্রণালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই উপদেষ্টা মন্ত্রণালয়ে শপথ গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার ১১ আগস্ট ডা. বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমাকে তাদের মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে ডা. বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

এর আগে, রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের ওই দুই উপদেষ্টা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত ৮ আগাস্ট রাতে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জনই ওইদিন শপথ নেন। ঢাকার বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি।

বিষয়:উপদেষ্টা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…