চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮

চুয়াডাঙ্গায় শীতের বাজারে ক্রেতাদের ভিড় ও পোশাক বিক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় শীতের বাজারে ক্রেতারা বিভিন্ন পোশাক ও কাপড়ের দোকানে কেনাকাটা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাঘের কনকনে হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট আর হিমেল বাতাস।

জেলায় শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আর বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা থাকতে পারে। তবে তাপমাত্রা কমলেও ১০ এর নিচে না নামার সম্ভাবনা রয়েছে।

বিষয়:সর্বনিম্ন তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…