চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানে শ্লিঙ্গেল চলচ্চিত্র উৎসবে সেরা ‘রিকশা গার্ল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

জার্মানিতে অনুষ্ঠিত ২৬ তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো শনিবার (১৬ অক্টোবর)। এদিন উৎসব সেরা ছবির পুরস্কার (এসএলএম টপ অ্যাওয়ার্ড) জিতে নেয় অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’।

৯ অক্টোবর থেকে শুরু হওয়া ২৬ তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় ছিলো ৭৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার মধ্য থেকে উৎসব সেরা পুরস্কার জিতে নেয় বাংলাদেশ-আমেরিকার যৌথ-প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি।

এছাড়া উৎসবে বেলজিয়ামের ছবি ‘স্পেসবয়’ এর জন্য সাড়ে ১২ হাজার ইউরো জিতে নেয় পরিচালক অলিভার প্যারক্স।

শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি প্রতি বছর শিশু কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরষ্কার পায়।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রি হয়েছিল। অমিতাভের এ ছবিটি এই উপন্যাসের ছায়া অবলম্বনে চিত্রনাট্য লিখছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী, আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।

Reneta

শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিকশা গার্ল’। ক’দিন আগেই প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। সোয়া দুই মিনিটের সেই ট্রেলারে দেখা যায়, নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখিন হতে হয় নানা জটিলতার।

মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। ছবিতে আরও আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

ট্যাগ: অমিতাভ রেজাঅ্যালেন শুভ্রচম্পাজার্মানজিয়াউদ্দিন আদিলনরেশ ভূঁইয়াফরিদুর রেজা সাগরমোমেনা চৌধুরীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি ২, ২০২৬

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি ২, ২০২৬

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT