ধর্ম ও জীবন

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে লাখো হাজি পবিত্র আরাফাত ময়দান থেকে মুজদালিফায় জড়ো হচ্ছেন। পবিত্র হজের খুতবায়, ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। আল্লাহ্ এবং রাসুলের প্রতি আনুগত্য রেখে বাবা-মাকে সম্মান জানানোর আহŸান জানান তিনি। যার যার মোনাজাতে নিজের পরিবার এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা।

বিষয়:আরাফাত ময়দান পবিত্র হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…