ধর্ম ও জীবন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনু‌ষ্ঠিত

জাতীয় ঈদগাহে মুসল্লিরা ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে মুসল্লিরা ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করছেন, মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দেশের প্রধান ঈদ জামাত অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জুন সকাল সা‌ড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪০ মিনিটে।

প্রধান ঈদ জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এর আগে সকাল থেকে বৃ‌ষ্টির ম‌ধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিন‌টি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজর রাখেন। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়:ঈদ উল আজহা ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…