বিনোদন

সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি ‘লাইগার’!

A joyful scene from a Bengali film with a man and woman in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

A lively scene from a Bengali film featuring a man and woman in traditional dress, surrounded by colorful decorations and other characters. Channel i News – চ্যানেল আই নিউজ

না বাঘ না সিংহ, লাইগার এক মিশ্র পশু। ঠিক তেমনই এক মিশ্র স্বাদ মিললো বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত ছবি ‘লাইগার’ থেকে। গত ২৫ আগস্ট ছবি মুক্তির পর থেকে এসব কথা বার্তা চলছে।

মুক্তির শুরু থেকে আলোচনায় ছিল ‘লাইগার’ ছবিটি। তবে ছবির গল্প, গান, সংলাপ কোন কিছু দিয়েই দর্শক টানতে পারেনি এই ছবি। অনেক প্রত্যাশা নিয়েও আলোড়ন ফেলতে পারেনি পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’।

জানা গেছে, ভারতীয় চলচ্চিত্র হিসাবে আইএমডিবির সবচেয়ে কম রেটিং পেয়েছে ‘লাইগার’। ধারণা করা হয়েছিল, ক্রীড়ামূলক অ্যাকশনধর্মী এই ছবির মধ্য দিয়ে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বলিউড অভিষেক বেশ নজর কাড়বে, কিন্তু সব ভেস্তে গেল।

বলিউডের শেষ কয়েকটি ব্যর্থ ছবির সঙ্গে যদি ‘লাইগার’ এর তুলনা করা হয় তা হলেও দেখা যাবে এ ছবি বক্স অফিসের আয়ের দিক থেকেও তলানিতে। যেখানে সর্বশেষ মুক্তি প্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’-এর প্রথম দু’দিনের আয় ৬ থেকে ৯ কোটি রূপি ছিল, সেখানে ‘লাইগার’ এর হিন্দি ভার্সন সাড়ে চার কোটিও পেরোতে পারেনি।

আইএমডিবিতেও ‘লাইগার’ এর রেটিং দেখলে চমকে উঠতে হয়। ১০ এর মধ্যে মাত্র ১.৭ রেটিং পেয়েছে এই ছবিটি! যেখানে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ৫, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ৪.৬, তাপসী পান্নুর ‘দোবারা’ ২.৯ এবং রণবীর কাপুরের ‘শমশেরা’ ৪.৯ রেটিং পেয়েছে।

ফলে বলার আর অপেক্ষা রাখে না যে, এটি আইএমডিবিতে এখন পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবির একটি।

বিষয়:অনন্যা পান্ডে বিজয় দেবেরাকোন্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…