বিনোদন

মা হলেন ‘দ্য লিটল মারমেইড’ তারকা হ্যালি বেইলি

হ্যালি বেইলি ও তার সন্তানের হাতের স্পর্শ, মা ও সন্তান সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যালি বেইলি তার সন্তানের সাথে হাতে হাত রেখে প্রেম ও বন্ধুত্বের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুত্র সন্তানের মা হলেন ‘দ্য লিটল মারমেইড’ খ্যাত হলিউড অভিনেত্রী হ্যালি বেইলি। বাবা হলেন অভিনেত্রীর প্রেমিক ডিডিজি। এটি অভিনেত্রীর প্রথম সন্তান।

সন্তানের আগমনের খবর ইনস্টাগ্রামে নিজেই দিয়েছেন অভিনেত্রী। সন্তানের হাতের ছবি দিয়েছেন। হাতে পরানো আছে একটি স্বর্ণের ব্রেসলেট। সেখানে লেখা ‘হালো’।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন বছরের কয়েকটি দিন পার হয়ে গেলেও, ২০২৩ সালের আমাকে দেয়া সেরা বিষয়টি হলো আমার ছেলেকে পাওয়া। স্বাগতম আমার হালো, পৃথিবী তোমাকে জানতে চায়।’

হ্যালি বেইলির পোস্টে নিকি মিনাজ, হ্যালি বেরি সহ অনেক তারকাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ডিডিজি ও হ্যালি বেইলি। ২০২২ সালের মার্চে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন এই জুটি।

বিষয়:হ্যালি বেইলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…