চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য লাস্ট ঠাকুর’ নির্মাতার ছবিতে বাঁধন-তাহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

ছক বাধা ছবির বাইরে ২০০৮ সালে মুক্তি পেয়েছিলো সাদিক আহমেদ পরিচালিত ‘দ্য লাস্ট ঠাকুর’ নামের একটি সিনেমা। চলচ্চিত্রপ্রেমীদের কাছে তখন বেশ সমাদৃত হয় সিনেমাটি। এরপর এই নির্মাতার আর কোনো সিনেমার খোঁজ জানা না গেলেও মস্ত চমক নিয়ে ফিরলেন তিনি।

‘দ্য লাস্ট ঠাকুর’-এর প্রায় এক যুগ পর সাদিক আহমেদের নতুন ছবির ঘোষণা এলো। প্রযোজনা সংস্থা অ্যাপল বক্স জানিয়েছে, সাদিক আহমেদের দ্বিতীয় সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’।

এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন এই সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাহসান খান। বিষয়টি এই দুই অভিনেতা ই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, ‘আমি আজকে ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে আসলাম আমার নেক্সট প্রজেক্ট নিয়ে। অ্যাপল বক্সের প্রযোজনায় সাদিক আহমেদের পরিচালনায় ‘আ ব্লেসড ম্যান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। গল্পটা আমার পছন্দ হয়েছে, তবে আমার চরিত্রটি খুবই পছন্দ হয়েছে।’

তাহসান বলেন, ‘আমাদের নতুন ছবি অ্যা ব্রেসড ম্যান এর কাজ শুরু হতে যাচ্ছে। নতুন ছবির জন্য সবার দোয়া চাইছি। এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আমাদের সবার প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার সাথে আছি আমি। সিনেমাটি পরিচালনা করবেন ব্রিটিশ ডিরেক্টর সাদিক আহমেদ। তিনি এরইমধ্যে বাংলাদেশে চলে এসেছেন। তার সাথে স্ক্রিপ্ট নিয়ে বসেছি। দারুণ স্ক্রিপ্ট।’

২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তানজু মিয়া’ নির্মাণের মাধ্যমে পথচলা শুরু সাদিক আহমেদের। এরপর ২০০৮ সালে নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। নির্মাণের পাশাপাশি তিনি নিয়মিত চিত্রগ্রহণের কাজ করেন। এরমধ্যে পিপলু আর খানের আলোচিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’এরও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপল বক্সআজমেরী হকতাহসানতাহসান খানদ্য লাস্ট ঠাকুরপিপলু খানবাঁধনলিড বিনোদনসিনেমাহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬

জাপান ও ব্রাজিল ম্যাচটা খুব টাইট হবে

জুন ২৭, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২৭, ২০২৬

পথশিশু ও রিকশাচালকসহ দুঃস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব

জুন ২৭, ২০২৬

চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT