রাজনীতি

শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছে আওয়ামী সরকার: জামায়াতের আমির

জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমির এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে microphones ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৩ সালে শাহবাগে আসর বসিয়ে দেশে বিশৃঙ্খলা করেছে গত আওয়ামী সরকার। সংসদের সরকারের চেয়ে শাহবাগের সরকারের কথায় পতাকা উঠেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত শেখ হাসিনা সরকার ২ সাবেক আমিরসহ জামায়াতের ১১ জনকে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে।

জামায়াতের আমির আরও বলেন, দেশকে অশান্ত করার জন্য দেশ ও দেশের বাহিরে মাথাচাড়া দিয়ে উঠছে একটি মহল। জাতীয় স্বার্থের সব দল মতের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে সামনে নির্বাচনে নিয়ে আসতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশের বাহিরে আন্দোলন করে বন্দী হয়েছেন সরকারের উচিত মিশনগুলোর মধ্যে দ্রুততম সময়ে মুক্তির ব্যবস্থা করা।

বিষয়:ডা. শফিকুর রহমান পতিত শেখ হাসিনা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…