চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে নির্বাচন নিয়ে জান্তা সরকারের টালবাহানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে পোস্টার ধারণ করে ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারও নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়ে বলেছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তী কালে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ণ চালানো হয়।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এরআগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনও নির্বাচনের আগে একটি আদমশুমারির পরমর্শ দেন।

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কেবলমাত্র তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে।’

গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, নির্বাচন আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।।

ট্যাগ: মিয়ানমারের জান্তা সরকারসামরিক অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে চলছে অবাধে বৃক্ষ নিধন

পরবর্তী

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

পরবর্তী
খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, entouré by supporters and media. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রার্থনা করছেন, পত্রিকা ও পেপার সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT