আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার হলেন সেনাপ্রধান

বলে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার সেনাপ্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

বলে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, সেনাপ্রধানকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনা সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করায় দেশটির সেনাপ্রধান জেনারেল জুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। ফলে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে পড়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ জুন) সন্ধ্যায় বলিভিয়ার রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবনে সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে অভিযান চালানোর সময় দেশটির সেনা প্রধান গ্রেপ্তার হন।

ফলে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে পড়ে। এরপর নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নতুন সেনাপ্রধান হোসে উইলসন সানচেজ বিদ্রোহী সৈন্যদের ব্যারাকে ফিরে যাওয়া নির্দেশ দেন।

এরপর দেশটির রাজধানীর মুরিলো স্কয়ার থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা ট্যাংকগুলো সরিয়ে ফেলতে থাকে এবং প্রেসিডেন্টের বাসভবনে থেকে ফিরে আসে।

এর আগে সামরিক অভ্যুত্থানের চেষ্টা  লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো স্কয়ারে জড়ো হতে থাকে সশস্ত্র সৈন্যরা। এ সময় তারা প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে।

ওই সময় বিদ্রোহী সেনাপ্রধান জেনারেল জুয়ান হোসে জুনিগা বলেছিলেন, তিনি গণতন্ত্রের পুনর্গঠন করতে চান। ওই সময় সেখানকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে অবস্থান নেয় সেনারা।

বিষয়:গ্রেপ্তার বলিভিয়া সামরিক অভ্যুত্থান সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…