বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, কেউ আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখে এটা কোথাও শোনেননি তিনি। আগামী জাতীয় নির্বাচনে তেমন কিছু ঘটবে না বলেই আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো অংশ নেবে বলেও আশা তাঁর। রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের উপর জাপানের চাপ অব্যাহত রয়েছে।






