আন্তর্জাতিক

অস্ত্র হাতে লড়াই করতে নেমেছেন ইসরায়েলি মডেল

অস্ত্র হাতে লড়াই করতে প্রস্তুত ইসরায়েলি মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি মডেল একটি সামরিক পোশাক পরা অবস্থায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলের মডেল ওরিন জুলি নিজ দেশের হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন। ওরিন জুলি ইসরায়েলে ‘বন্দুক রাণী’ নামেও পরিচিত। ইসরায়েলে মহিলাদের বন্দুকের অধিকার নিয়ে অনেক দিন ধরে লড়াই করেছেন।

অস্ত্র হাতে লড়াই করতে প্রস্তুত ইসরায়েলি মডেল, শক্তিশালী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ফ্যাশন মডেল হিসেবে বেশ কিছু সময় কাজ করার পর ওরিন জুলি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর সেনা হিসাবে দীর্ঘ দিন চাকরি করেছেন। মডেল থাকাকালীন বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন ওরিন। পরে তিনি আইডিএফ-এ যোগ দেন।

ইসরায়েলি মডেল অস্ত্র হাতে লড়াই করছে, পেছনে আকাশ ও সমুদ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালে মাত্র ২৩ বছর বয়সে ইসরায়েল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ওরিন। ওরিন ইনস্টাগ্রামে এক বার লিখেছিলেন, ‘সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় আমি খুব ভীতু ছিলাম। তার আগে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে।’

অস্ত্র হাতে লড়াই করতে নেমেছেন ইসরায়েলি মডেল

ওরিন আরও বলেন, ‘সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বার অস্ত্র হাতে তুলেছিলাম আমি। আমার নিজেকে এক জন যোদ্ধা বলে মনে হয়েছিল। এক বছরের মধ্যেই আমি বিভিন্ন বন্দুক চালানোয় পারদর্শী হয়ে উঠেছিলাম।’

২৮ বছর বয়সে পুনরায় আইডিএফে যোগদানের সিদ্ধান্ত নেন ওরিন। এক ইসরায়েলের তরুণীর ধর্ষণের ঘটনা ওরিনকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি সে দেশের মহিলাদের হাতে অস্ত্র তুলে দেয়া নিয়ে আন্দোলনও শুরু করেন।

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে দেশের হয়ে লড়াই করার কথা জানিয়েছেন ওরিন। বন্দুক হাতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে এই ইচ্ছা জানিয়েছেন তিনি।

বিষয়:ইসরায়েল ফিলিস্তিন হামলা হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…