জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ হত্যা মামলা তদন্তে রংপুর গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৮ সদস্যের প্রতিনিধি দল।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মঈনুল করীমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয়, সে স্থানটি পরিদর্শন করেন তারা।
আবু সাঈদ চত্বরের চায়ের দোকানসহ আশপাশের দোকানপাটে যান তদন্তকারীরা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে আবু সাঈদ হত্যার বিষয়ে কথা বলেন ব্যারিস্টার এসএম মঈনুল করীম।
তিনি জানান, যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু করা হবে, তবে সময়সীমা বেঁধে দেওয়া হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।







