অর্ন্তবর্তী সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এটিই তাদের দ্বায়িত্ব মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘ দিন ক্ষমতায় থাকা তাদের দায়িত্ব নয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কোন রাজনৈতিক দল যদি মনে করে এখনি নির্বাচন দিয়ে দেওয়া উচিৎ তাহলে সেই নির্বাচনও গ্রহনযোগ্য হবে না তিনি মনে করেন।







