চীনা ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের। উদ্যোক্তা হওয়া, বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানে চাকরি কিংবা বৃত্তি নিয়ে লেখাপড়া করার জন্য তৈরি হয়েছে এমন আগ্রহ। বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার বলছে, যে কোনও সময়ের চেয়ে এখন চীনা ভাষা শিক্ষার পরীক্ষায় বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে।






