সিভিল সার্ভিসে তিনটি মূল সমস্যা চিহ্নিত করে রাজধানীতে আলোচনা সভা করেছে ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সভায় ২৫ ক্যাডারের কর্মকর্তারা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, জনবান্ধবহীন যে কোন সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত তারা। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারবহির্ভূত না করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়।






