চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ত্রিমুখী লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলমান আইনি বিরোধে নতুন তথ্য উঠে এসেছে। এবার প্রকাশিত হোয়াটসঅ্যাপ চ্যাট ও নথি থেকে জানা যাচ্ছে, জীবদ্দশায় সঞ্জয় আসলে কারিশমা ও তাদের দুই সন্তান সামিরারা ও কিয়ানকে পর্তুগালের নাগরিকত্ব পেতে সহায়তা করছিলেন।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লি হাইকোর্টে কারিশমার সন্তানদের দায়ের করা দেওয়ানি মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ওই চ্যাট ও নথিপত্র। সেখানে দেখা যাচ্ছে, সঞ্জয় নিজে কারিশমা ও সন্তানদের পর্তুগিজ নাগরিকত্ব নিতে উৎসাহিত করছিলেন। এমনকি এক আলোচনায় তিনি কারিশমাকে জানান, পর্তুগিজ পাসপোর্ট নিতে চাইলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হবে, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না।

গত বুধবার দিল্লি হাইকোর্টে মামলাটির শুনানি হয়। বিচারপতি জ্যোতি সিং অভিযুক্ত পক্ষকে সমন জারির নির্দেশ দেন এবং দুই সপ্তাহের মধ্যে লিখিত জবাব চেয়েছেন। এরপর এক সপ্তাহের মধ্যে পাল্টা জবাব জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী ৯ অক্টোবর।

আদালত এও নির্দেশ দিয়েছে যে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুরকে মৃতের সব অস্থাবর ও স্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে। এদিকে কারিশমার সন্তানদের অভিযোগ, প্রিয়া কাপুর নকল উইল তৈরি করে সঞ্জয়ের সব সম্পত্তি নিজের নামে নিতে চেয়েছেন।

অন্যদিকে, প্রিয়া কাপুরের দাবি কারিশমার সন্তানরা ইতোমধ্যেই উইল অনুযায়ী ট্রাস্টের সুবিধাভোগী। মামলার আগেই তারা ১,৯০০ কোটি টাকার সম্পদ পেয়েছে।

এই বিরোধে কারিশমার সন্তানদের পরেই এবার সঞ্জয়ের মা রানি কাপুরও উইলের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তিনি দাবি করেছেন, অন্তত ১০ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে অনিয়ম হয়েছে এবং এতে “অবিশ্বাস্য রকমের অশুভ কিছু” ঘটেছে।

Reneta

সব মিলিয়ে, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতে ত্রিমুখী লড়াই ক্রমেই জটিল আকার নিচ্ছে। ডিএনএ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারিশমাতারকাপ্রিয় কাপুরবলিউডভাগভাটোয়ারাসঞ্জয় কাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT