‘দেশের স্বাধীনতা ও সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে’

নেতারা বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির সবচেয়ে বড় দু’টি অর্জন, দেশের স্বাধীনতা ও সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে।
শনিবার ২২ জুন সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শনের সময় এসব বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশকে দুর্নীতিগ্রস্ত ও রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করার জন্য একটি মহল ওয়ান ইলেভেনের মতো পরিকল্পিতভাবে পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, দলের অসমাপ্ত কাজ শেষ করা, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গঠন, দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দরসহ চলমান উন্নয়ন প্রকল্প সুসম্পন্ন করা এখন প্রধান কাজ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।






