চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে দুর্ভিক্ষের গুজব ছড়ানো ছবিটি ২০২৩ সালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ শীর্ষক ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো ছবি। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে রোববার, ৮ ডিসেম্বর, হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে।

তবে, ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ প্রেক্ষিতে, রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।

মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।

সুতরাং, বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো একটি ছবি সাম্প্রতিক দাবিতে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Jui  Banner Campaign
ট্যাগ: উচ্ছিষ্ট খাওয়াদুর্ভিক্ষের বাংলাদেশরিউমর স্ক্যানার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT