পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত এবং ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনার দায়ে দিনাজপুরের বীরগঞ্জে আরো তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে তিন ইটভাটা মালিককে জরিমানা করেছে ৯ লাখ টাকা। এ নিয়ে তিনদিনে দিনাজপুরের তিনটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা মালিকদের জরিমানা করেছে ১৭ লাখ ৮০ হাজার টাকা।






