স্ত্রীকে জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন স্বামী

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির সময়ের দৃশ্য, যেখানে কয়েকজন ব্যক্তি একটি দোকানে প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুরগি রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জোর করে দোতলার জানালা থেকে ছুঁড়ে নিচে ফেলেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সিসি ক্যামেরার রেকর্ড হওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ইন্ডিয়া টিভি জানিয়েছে, পাকিস্তানের লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। পরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ গ্রেপ্তার করা ভিকটিম স্বামীর ছবিসহ সংবাদটি পোস্ট করেছেন। এই ঘটনায় গুরুতর আহত ওই নারীর নামও মরিয়ম।
লাহোর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর মরিয়মের স্বামী মোহাম্মদ জোবাইর, শাশুড়ি সায়মা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই মরিয়মের সঙ্গে ঝগড়া করতেন এবং তার ওপর হাত তুলতেন তার স্বামী।
মুরগির মাংস রান্না ভালো না হলে শ্বশুরবাড়ির লোকজন মরিয়মকে মারধর করে। এরপর তারা তাকে জানালা থেকে ফেলে দেয়। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে তার ২টি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।






