নতুন বাংলাদেশের ইতিহাস রচিত হয়ে গেছে, হয় সাথে থাকুন, নাহলে পদত্যাগ করে অগ্রযাত্রার পথ সুগম করুন।’ সরকারকে এই আহবান জানিয়েছেন, বিশিষ্টজনেরা। এ অনলাইন আলোচনায় তারা আরও বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবী শিগগিরই পূরণ হবে, ভয় পাওয়া জনপদে তরুণরা সাহস সংক্রমিত করেছে, পেছনে ফেরার আর কোন পথ নেই।






