শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারের নেওয়া ই-হজ ব্যবস্থাপনায় হজযাত্রা সহজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।







