চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই পতন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড গড়লেও দ্বিতীয় দিনেই যেন ফিকে হয়ে গেল তামিল সুপারস্টার থালাপাতি বিজয় অভিনীত নতুন সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’র আয়।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী যেখানে এই তামিল সিনেমার আয় দাঁড়িয়েছিল ৯৮ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনেই তা কমে দাঁড়িয়েছে ৫২ কোটি রুপি!

ভারত জুড়ে প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ৫৪ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন আসতেই তা কমে দাঁড়ায় ৩০ কোটি রুপি। যার ভেতর ছবিটির তামিল ভার্সন আয় করেছে ২২ কোটি রুপি এবং হিন্দি ভার্সন থেকে আয় এসেছে ১.৬ কোটি রুপি। ফলে বলাই বাহুল্য, দ্বিতীয় দিনে ৪৩ শতাংশ আয় কমে এসেছে ‘দ্য গোট’ ছবিটির।

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা। এই ছবিতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের। ছবিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। ভারতের চেন্নাই, হায়দরাবাদ, পদুচেরি, থিরুবানন্তপুরাম ছাড়াও ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ। – ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড মুভি রিভিউজ

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’তামিল সুপারস্টারথালাপাতি বিজয়বক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT