বাংলাদেশ

৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

বাংলাদেশ সরকারের লোগো ও রাষ্ট্রীয় মন্ত্রিসভা শপথের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের লোগো ও রাষ্ট্রীয় মন্ত্রিসভা শপথের বার্তা, যা দেশের সরকারী কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হচ্ছেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো.মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো.মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিষয়:বাধ্যতামূলক অবসর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…