চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে সিন্ডিকেট শনাক্তে কাজ করছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সরকারের সিন্ডিকেট শনাক্তে আলোচনা চলছে, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট চিহ্নিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি আজ মঙ্গলবার ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

আজাদ মজুমদার বলেন, সিন্ডিকেট শনাক্ত এবং ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে। আমরা আপনাদের সহযোগিতা চাইছি। যদি আপনাদের কাছে সিন্ডিকেটের বিষয়ে কোনো তথ্য থাকে, কারা দাম বাড়াচ্ছে এবং একচেটিয়া ব্যবসা করছে, দয়া করে তা আমাদের জানাবেন। সরকার অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে উল্লেখ করে আজাদ বলেন, সরকার ইতোমধ্যে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, ডিমের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। তাই ডিম আমদানিতে শুল্ক ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোজ্যতেল আমদানি শুল্ক পাঁচ শতাংশ হ্রাস এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিমের দাম সহনীয় রাখতে পাইকাররা এখন সরাসরি কৃষকদের কাছ থেকে ডিম কিনবেন বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার বিভিন্ন এলাকায় খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় আলু, পেঁয়াজ ও সবজিসহ কৃষি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি শুরু করছে। বর্তমানে ২০টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে, তবে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ রাজধানীর আব্দুল গণি রোডে আনুষ্ঠানিকভাবে এই কৃষিপণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।

Reneta

প্রাথমিকভাবে, সরকার ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে ১০টি পণ্য বিক্রি শুরু করেছে। বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, খাদ্য ভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বোসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ি, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।

এই কর্মসূচির আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং বিভিন্ন প্যাকেজে সবুজ সবজি বিক্রি হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরকারসিন্ডিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT