চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজ্জাদুজ্জামান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: পরিবেশ ও বনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
পরিবেশ ও বনমন্ত্রী সাজ্জাদুজ্জামান হত্যাকারীদের শাস্তির জন্য আশ্বাস দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাক চাপায় নিহত বন বিভাগের কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়।

তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের কোনও ছাড় দেয়া হবে না। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। অতীতে ঘটে যাওয়া এজাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য একটা বিশেষ বার্তা দেওয়া হবে।

পরিবেশ ও বন মন্ত্রী রোববার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে বন বিভাগের বিট অফিসার মোঃ সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তরের সময় এসব কথা বলেন।

Banglabid

বন বিভাগের কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলে তিনিও শোক ও দু:খ প্রকাশ করেছেন।

মন্ত্রী বলেন, মোঃ সাজ্জাদুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবার যাতে আর্থিক সংকটে না পড়ে সেজন্য মাস্টার্স পাস তার স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয় ও বন বিভাগ সবসময় তার পরিবারের পাশে থাকবে।

এসময় মন্ত্রী নিহত বিট অফিসার মোঃ সাজ্জাদুজ্জামানের পিতার কাছে মন্ত্রণালয় ও বন বিভাগের পক্ষ হতে চেক ও নগদে মোট ১৫ লাখ টাকা হস্তান্তর করেন। পরে মন্ত্রী নিহত বিট অফিসারের কবর জিয়ারত করেন।

Reneta

মন্ত্রীর সাথে প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক মো: জাহিদুল কবির, মন্ত্রণালয়ের উপসচিব (বন) আবু নইম মোহাম্মদ মারুফ খান সহ, বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম ও আব্দুল আউয়াল সরকার সহ মন্ত্রণালয়, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ ও বনমন্ত্রী সাবের চৌধুরীপাহাড় কর্তনকারীবন কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমস কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

পরবর্তী

মঙ্গলবার আইস্ক্রিনে আসছে সালাউদ্দীন জাকীর ‘অপরাজেয়’

পরবর্তী
অপরাজেয় সিনেমার পোস্টার যেখানে তিনজন মানুষ রঙিন আকাশের নিচে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার আইস্ক্রিনে আসছে সালাউদ্দীন জাকীর 'অপরাজেয়'

ম্যানেজার টেন হাগ ক্ষোভে চিৎকার করছেন, মাঠে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের নাক কেটে লিভারপুলের যাত্রা ভঙ্গ করতে বলছেন টেন হাগ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT