নির্বাচন সামনে রেখে সরকার কোন চাপে নাই, আবারো বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বিএনপি নির্বাচনে আসলে ভালো, আর না হলে সরকারের তরফ থেকে তেমন কিছু করার নেই, সাফ জানিয়ে দিলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা আশ্বস্ত করলেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে। মূল্যস্ফীতি বাদে সামষ্টিক অর্থনীতির সব সূচকও মোটামুটি ভালো মনে করছেন এই ব্যবসায়ী নেতা। তবে ভারতের মতো মূল্যস্ফীতি কমিয়ে আনার আশা না করার পরামর্শ তার।






