চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যালে কোমল পানীয় তৈরি-বিক্রি করত চক্রটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৮, মে ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যাল দিয়ে বোতলজাত কোমল পানীয় তৈরি এবং নামীদামি ব্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করে শিশু-কিশোরসহ সাধারণ জনগণের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছিল একটি চক্র। বাড়ির মালিক সিরাজের সহায়তায় ব্যবসা পরিচালনা করে আসছিল তারা।

নামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বিষাক্ত ক্যামিকেল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় ড্রিংকো, ফ্রুটো, ম্যাংগো জুস তৈরি ও নকল টেস্টি স্যালাইন তৈরি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- শিশু খাদ্য তৈরি কারখানা মালিক মো. আনোয়ার হোসেন, ডিলার শাহ নেওয়াজ খান, বিক্রয়কর্মী মোরশেদুল ইসলাম, উৎপাদনকারী সবুজ মিয়া, উৎপাদনকারী মো. আরিফ এবং নকল টেস্টি স্যালাইন তৈরি কারখানার মালিক হানিফ মিনা।

গতকাল মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানাধীন মোহাম্মদবাগে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য, কোমল পানীয়সহ তৈরির বিভিন্ন কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

আজ বুধবার মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার আনোয়ার হোসেন এই কারখানার মালিক। তিনি ড্রিংকো, ফ্রুটো, ম্যাংগো জুস ২৫-৪০ শতাংশ কমিশনে লোভনীয় অফারে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতো। আনোয়ার গত ২ বছর ধরে অনুমোদনবিহীন ভেজাল শিশু খাদ্য নামিদামি ব্র্যান্ডের মোড়কে স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেবার, মানহীন ক্যামিকেল দিয়ে অসাস্থ্যকর পরিবেশে ভেজাল কোমল পানীয় ড্রিংকো, ফ্রুট, ম্যাংগো জুস তৈরি করছিল।

Reneta

এছাড়া গ্রেপ্তার হানিফ মান নিয়ন্ত্রনহীন অদক্ষ জনবল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো প্রকার অনুমোদন ও স্বীকৃত কেমিষ্টবিহীন চিনি, গ্লুকোজ, মানহীন ক্যামিকেল দিয়ে ভেজাল টেস্টি স্যালাইন তৈরি করে বাজারজাত করে আসছিল।

ডিবি প্রধান বলেন, ভেজাল পন্য ফরিদপুর, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে। এসব ভেজাল খাদ্য তৈরির কাচাঁমাল ও লোগো রাজধানীর মিডফোর্ড এলাকা থেকে সংগ্রহ করত। গত কয়েকদিনে তীব্র দাবদাহে মানুষের মধ্যে পানীয়র চাহিদা বাড়ায় এ ধরণের ভেজাল কোমল পানীয় তৈরি বেড়ে যায় তাদের। ভেজাল খাদ্য ও নকল স্যালাইন সেবনের পর শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ সদস্য গ্রেপ্তারঅনুমোদনবিহীন বিষাক্ত কেমিক্যালকোমল পানীয় তৈরি-বিক্রয়ডিবি প্রধান হারুন অর রশীদসাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT