বাংলাদেশ

‘গণতন্ত্র মঞ্চে’র সমাবেশ সোমবার

গণতন্ত্র মঞ্চের সমাবেশে অংশগ্রহণকারী নেতারা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র মঞ্চের সমাবেশে বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত, একটি বড় ব্যানার পিছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

“সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন” এবং “রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের” দাবিতে আগামীকাল সোমবার ‘গণতন্ত্র মঞ্চে’র সমাবেশ অনুষ্ঠিত হবে।

কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে এই বিক্ষোভ সাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ. স. ম. আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূরসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিষয়:গণতন্ত্র মঞ্চ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…