চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের আহ্বায়ককে পিটিয়ে পানিতে ফেললেন সাবেক নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও তার সহযোগীদের ওপর হামলা করেছে সদ্য সাবেক কমিটির নেতারা। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমানের ওপর লাঠির বারি ও কিল-ঘুষি দিলে তিনি তিতাস নদীর পানিতে নেমে যান। তবে সাথে থাকা বিশাল (২৮) নামের এক কর্মী গুরুতর আহত হয়।

জানা যায়, গত ৮ জুন মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শাহীনুর রহমানকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এরপরই ফুসে উঠে সদ্য সাবেক কমিটির নেতারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষও হয়। শুক্রবার বিকেলে ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও বিশাল শেখ হাসিনা সড়কে ঘুরতে গেলে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে হামলা হয়।

অন্যদিকে হামলার ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়াকে দলের সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে গিয়ে পুলিশ পায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT