চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯দিন যুদ্ধ করে বাঘকে বন্দী করলো বন কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন কর্মকর্তারা ৯ দিন ধরে বাঘকে বন্দী করতে সংগ্রাম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশার সিমলিপাল বাঘ প্রকল্প থেকে সম্প্রতি একটি বাঘিনী পালিয়ে পশ্চিমবঙ্গের জঙ্গলে ঢুকে পড়ে সেখানে আশ্রয় নেয়। বাঘিনীটির নাম জিনাত। বাঘিনি আতংকে সাধারণ মানুষকে থাকতে হয়েছিল আতংকে। অবশেষে ৯দিন ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে রোববার (২৯ ডিসেম্বর) বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে বন কর্মকর্তাদের হাতে ধরা পড়েছে বাঘিনি জিনাত।

বেপরোয়া বাঘিনি ধরতে পারায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, নয়দিন আগে ঝাড়খণ্ডের কুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা হয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাটুচুয়া জঙ্গলে প্রবেশ করেছিল বাঘিনি জিনাত। তার পর দু’দিন ধরে কখনও ময়ূরঝর্ণার জঙ্গলে, আবার কখনও কাকড়াঝোড় জঙ্গলে নিজের ঠিকানা বদল করছিল বাঘটি। পরে তেলিঘানার জঙ্গল হয়ে জ়িনত প্রবেশ করে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানা এলাকার রাইকা পাহাড়ে। রাইকা পাহাড় ও পার্শ্ববর্তী ভাঁড়ারি পাহাড়ে দিন চারেক কাটিয়ে মানবাজারের ডাঙ্গরডিহির জঙ্গলে হাজির হয় সে। সেখান থেকেই শুক্রবার ভোরের দিকে জ়িনত কুমারী নদী পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে। বন দপ্তরের লাগাতার চেষ্টায় রবিবার সন্ধ্যার মুখে সেখানেই ধরা দেয় বাঘিনি।

Banglabid

সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলায় থাকার সময় সে ভাবে বাঘিনিকে ধরার চেষ্টা করেনি বন দপ্তর। শুধুমাত্র তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। বন দপ্তর আশা ছিল বাঘিনি স্বেচ্ছায় ফিরে যাবে ওড়িশার সিমলিপালের পুরনো ঠিকানায়। কিন্তু বন দপ্তরের সেই আশায় জল ঢেলে পুরুলিয়ার বান্দোয়ানের দিকে চলে যায় বাঘিনি। ফলে পরিকল্পনা বদল করে তাকে খাঁচাবন্দি করার কৌশল নেয় বন দপ্তর। রাইকা পাহাড়, ভাঁড়ারি পাহাড়ে বিভিন্ন সময় ছাগল ও মোষকে টোপ হিসাবে ব্যবহার করে জ়িনতকে ধরার চেষ্টা চালায় বন দপ্তর। কিন্তু লোভনীয় খাবারে রুচি না-দেখিয়ে নিজেই শিকার ধরে খেতে থাকে জ়িনাত। যাবতীয় চেষ্টা ব্যর্থ হওয়ায় বন দপ্তর কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতে শুরু করে।

শুক্রবার থেকে বাঘিনি পাহাড়ি জঙ্গল ছেড়ে অপেক্ষাকৃত লোকালয় লাগোয়া জঙ্গলে আশ্রয় নিতে শুরু করায় চিন্তা আরও বৃদ্ধি পায় বন দপ্তরের। তার পরেই বাঘিনিকে খাঁচাবন্দি করার কৌশল বদলে ঘুমপাড়ানি গুলি ছু়ড়ে তাকে ধরার কৌশল নেয় বন দপ্তর। তবে সে কাজেও ধূর্ত বাঘিনিকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হয়। শনিবার বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে দিন ও রাতের বিভিন্ন সময়ে নাইলনের জালের ঘেরাটোপে তিন বার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি তাকে। ঘুমপাড়ানি গুলি শরীরে লাগার পর প্রাথমিক ভাবে ঝিমুনিভাব এলেও কিছুক্ষণ পরেই গা ঝাড়া দিয়ে ওঠে জ়িনত। আবার জঙ্গলেই কোথাও লুকিয়ে পড়ছিল সে। ফলে শনিবারও অধরা থেকে যায় ওই বাঘিনি। এর পর গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে তাকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়।

রোববার আবার কৌশল বদল করে বন দপ্তর। সকালে বাঘিনিকে আরও কাছ থেকে সঠিক নিশানায় ঘুমপাড়ানি গুলি ছোড়ার সিদ্ধান্ত নেয় বন দপ্তর। গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে জাল পেতে জ়িনতের গতিবিধি আরও ছোট এলাকায় সীমাবদ্ধ করে ফেলা হয়। দুপুর ঠিক ৩টা ৫৮ মিনিটে বিশেষজ্ঞ দল জঙ্গলের ঘেরা অংশে প্রবেশ করে অত্যন্ত কাছ থেকে জ়িনাতের শরীরের নির্দিষ্ট স্থান লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে শিথিল হয়ে পড়ে জ়িনাতের শরীর। এ বার আর অপেক্ষা না-করে তড়িঘড়ি কাবু হয়ে পড়া বাঘিনিকে ওড়িশার সিমলিপাল থেকে আনা বিশেষ খাঁচায় বন্দি করে ফেলে বন দপ্তর।

Reneta

রাজ্যের মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) এস কুলানডাইভেল বলেন, “বাঘিনি ধরা পড়ার পর সুস্থ রয়েছে। বিষ্ণুপুর বন বিভাগের দপ্তরে নিয়ে গিয়ে বাঘিনির একদফা শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়।”

বাঘিনি ধরা পড়ার পরেই সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে বন দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লেখেন, “আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র এক প্রাণীকেই রক্ষা করেনি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে। আপনাদের এই অসামান্য কাজের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ!”

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জ়িনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে (টাইগার রিজ়ার্ভ, সংক্ষেপে বা এসটিআর) আনা হয়েছিল। কয়েক দিন ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। তার পরেই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জ়িনত। সেখান থেকে প্রায় সাত দিন ধরে রাজ্যের তিন জেলায় ঘুরে বেড়িয়ে অবশেষে ধরা দিল সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঘিনি আতংকসিমলিপাল বাঘ প্রকল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল: বদলে গেল দুটি ম্যাচের সময়, মঙ্গলবার খেলা শুরু যখন

পরবর্তী

আবারও কমেছে স্বর্ণের দাম

পরবর্তী
সোনার অলংকারের ছবি, বিভিন্ন ডিজাইনের গহনা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কমেছে স্বর্ণের দাম

সাভারে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT