বাংলাদেশ

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Bangladeshi Muslims pray during a religious gathering at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

A large group of Bangladeshi Muslims praying together outdoors, with some covering their faces in prayer. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল ৭টা ৩৫ মিনিটে শুরু হওয়া ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিচালক মুকিত মজুমদার, ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্মী ও এলাকাবাসী অংশ নেন।

এছাড়াও রাজধানীর তেজগাঁও ও আশপাশের এলাকার মুসল্লিরা চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন।

চ্যানেল আই মসজিদে রাজধানীর সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১টা ৩১ মিনিটে।

বিষয়:ঈদ ঈদ জামাত চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…