বিনোদন

ঈদে চ্যানেল আইয়ে রোশান-বুবলীর যে ছবির টিভি প্রিমিয়ার

রোশান ও বুবলী অভিনীত ঈদে চ্যানেল আই টিভি প্রিমিয়ারে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোশান ও বুবলী অভিনীত ঈদে চ্যানেল আই টিভির টিভি প্রিমিয়ারের ছবি, যেখানে তারা বিভিন্ন দৃশ্যে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাতেও হচ্ছে না ব্যতিক্রম।

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে রোশান-বুবলী অভিনীত এমডি ইকবাল পরিচালিত ছবি ‘রিভেঞ্জ’।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ২০২৪ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’।

রোশান-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অনিন্দিতা মিমি, মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ, আমিন সরদার, জাদু আজাদ, শিমন্ত আহমেদ প্রমুখ।

বিষয়:অনিন্দিতা মিমি আমিন সরদার ঈদ ২০২৫ এমডি ইকবাল কাজী হায়াৎ চ্যানেল আইয়ের ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…