চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৮:৫৯ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
অপরাধ, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আকবর আলী ওরফে একাব্বর (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য (মেম্বার) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানুও (৫৫)।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ নিহতের বাড়ির পশ্চিম পাশের ভুট্টা ক্ষেত থেকে ঘাতক ছেলে সাজেদুল ইসলাম (৩৫) কে আটক করেছে।

স্থানীয়রা জানান, আকবর আলীর তিন ছেলের মধ্যে সাজেদুল অনেকদিন থেকে মানসিক ভারসাম্যহীন। আকবর আলী তার অনেক চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। এ কারণে তার স্ত্রীও চলে গেছেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন হলেও সংসারের সকল কাজকর্ম করেন সাজেদুল। গত রাতে ভুট্টা ক্ষেতে পানি দিয়ে সকালে বাড়ি ফেরেন সে। এ সময় বাবা আকবর আলী তাকে খাওয়া-দাওয়া করে আবারও ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য যেতে বলেন। কিন্তু ভাত খাওয়ার জন্য রান্না ঘরে গিয়ে সাজেদুল দেখতে পান রান্না ঘরে ভাত নাই। এতে সে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করে। স্ত্রীকে বাঁচাতে আকবর আলী এগিয়ে আসলে সাজেদুল ওই ছুরি তার বাবার পেটে ঢুকিয়ে দেয়। এসময় ছুরির আঘাতে স্বামী স্ত্রী গুরুত্বর আহত হন।

পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল চারটার দিকে আকবর আলী মারা যান। স্ত্রী সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্তের কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুড়িগ্রামের ফুলবাড়ীছেলের ছুরিকাঘাতে বাবা খুনযতিন্দ্র নারায়ণ গ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT