বাংলাদেশ

‘প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে সাংবাদিকদের আহ্বান’

সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আলোচনা ও আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

সকালে জাতীয় বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রতিবন্ধিতা বিষয়ক মানসম্পন্ন ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করে একথা বলেন তিনি।

বাংলাদেশে মানবাধিকার সাংবাদিক ফোরাম আ্যকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং ডিএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ প্রেসিডেন্ট সাংবাদিক এনামুল কবীর রূপম।

বিচারপতি নিজামুল হক নাসিম আরো বলেন, প্রতিবন্ধীরা যেসব দাবি উত্থাপন করছে তার সবগুলো দাবি যৌক্তিক তাই সবসময় তাদের পাশে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থাকতে হবে। জনগণ যেন উপকার পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে সাংবাদিকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট মোল্লা হেড অফ প্রোগ্রাম লিটন বারুরী প্রকল্প সমন্বয়কারী তসলিম জাহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল বক্তব্য রাখেন।

বিষয়:প্রতিবন্ধী বাংলাদেশ প্রেস কাউন্সিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…