চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেস কাউন্সিল অকার্যকর, এর বিলোপ ঘটিয়ে নতুন প্রতিষ্ঠান তৈরি করা দরকার’

গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৬:১১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
প্রেস কাউন্সিলের অকার্যকর পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রেস কাউন্সিল একেবারেই অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ।

প্রেস কাউন্সিল তার কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রেস কাউন্সিল অতীতে সরকারের দপ্তরে পরিণত হয়েছিল। অথচ এর ভূমিকা হওয়ার কথা ছিল স্বাধীন নিয়ন্ত্রক তদারকি প্রতিষ্ঠান হিসেবে। যেখানে সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ে দেখাশোনার করার কথা ছিল। এই প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে এর বিলোপ ঘটিয়ে নতুন প্রতিষ্ঠান তৈরি করা দরকার, যা আগামী দিনে কার্যকরী হবে এবং এর মাধ্যমে সাংবাদিকতার সব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা হবে এবং সাংবাদিকদের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া হবে।

রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে তিন পার্বত্য জেলায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ এসব কথা বলেন।

Banglabid

সভায় কমিশনের সদস্য বেগম কামরুন্নেসা হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।

রাঙামাটি তথ্য অফিসের উপপরিচালক অমীয় কান্তি খীসা, কমিশনের সদস্য সচিবসহ এ সভায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগাছড়ি ও বান্দরবান জেলার ২৫টি উপজেলার সাংবাদিকগণ উপস্থিত থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

তিন পার্বত্য জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় সুপারিশ মালায় বলা হয়-সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রভাবশালী রাজনীতিবিদদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখতে হবে।

Reneta

বিগত বছরে যেসব সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। গত পনের বছরে যেসব ভুয়া পত্রিকা নিবন্ধিত হয়ে ডিএফপির তালিকাভুক্ত হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদান করতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা সাংবাদিকতায় পেশাগত ডিগ্রী থাকতে হবে। ভুয়া সাংবাদিকতা বন্ধের নিমিত্তে প্রেস ইনিস্টিটিউটে ডিপ্লোমা চালুকরণ বা সাংবাদিকদের মান উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠন করতে হবে।

এছাড়াও সাংবাদিকরা আরো বেশ কয়েকটি সুপারিশমালা তুলে ধরেন।

তিন জেলার সাংবাদিকদের কথা শুনে কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, সংবাদপত্রকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান লক্ষ্য থাকবে সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

কমিশন প্রধান বলেন, দেশে নিয়মের তেয়াক্কা না করে একের পর এক টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, প্রিন্ট ভার্সন বা অনলাইন রেডিওর অনুমতি দেয়া হয়েছে। ফলে একই খবর ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে পাঠক ভিন্ন কোন মত বা বৈচিত্র পাচ্ছেন না। এগুলোর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে মতামত বা সুপারিশ কমিশনের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আপনাদের প্রেরিত মতামত বিবেচনা করে কিভাবে গণমাধ্যমে সংস্কার আনা যায় এ বিষয়ে কমিশন সুপারিশ পেশ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যম সংস্কার কমিশনতিন পার্বত্য জেলাবাংলাদেশ প্রেস কাউন্সিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে পর্তুগালে চালু হলো মানবিক ভিসা

পরবর্তী

রংপুরের অজেয় যাত্রার রহস্য তাহলে এই

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের অজেয় যাত্রার রহস্য তাহলে এই

চিত্রশিল্পের প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিদে মাস্টার খেতাবধারী বাংলাদেশি দাবাড়ু তাহসিনের পথচলা

সর্বশেষ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT