চট্টগ্রাম

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখা

সন্দ্বীপের নৌপথে যানবাহন ও মানুষজনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপের নৌপথে যানবাহন ও মানুষজনের উপস্থিতি, নৌ চলাচল বন্ধ থাকায় পর্যটক ও যাত্রীদের ভোগান্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ঘুর্ণিঝড় মোখা উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেল থেকে সন্দ্বীপ-চট্টগ্রাম স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সন্দ্বীপের মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চলছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। সমুদ্র উত্তাল থাকায় পারাপারে ঝুঁকি থাকায় বিকেল থেকে সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন সন্দ্বীপে আসতে পারছেন না এবং সন্দ্বীপ থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, মানুষের জানমাল রক্ষায় বিকাল থেকে সন্দ্বীপের সঙ্গে সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়:সন্দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…