উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্যানেলের ১০ জন সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচিত প্রেসিডেন্ট এবং সদস্যরা মিলে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়নে নতুন কমিটি কাজ করবে বলে আশা করছেন ভোটাররা।






