বাংলাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

ভূমিকম্পের সিগন্যাল দেখানোর জন্য সিজার সিগন্যাল ডায়াগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিজার সিগন্যাল ডায়াগ্রাম যা ভূমিকম্পের প্রাথমিক সংকেত দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। 

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। 

এর উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারত ও মিয়ানমার সীমান্ত এর উৎসস্থল। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর থেকে ১৪৯ কিলোমিটার দূরে অবস্থিত এর উৎসস্থল।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়:আবহাওয়া অধিদফতর ভূমিকম্প অনুভূত রিখটার স্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…