চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িচাপায় ৬ ভাইয়ের মৃত্যু: বহুল আলোচিত ঘটনায় চালকের আমৃত্যু কারাদণ্ড

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৫৪ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুর মামলায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ১১ জুন দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষ্যে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Banglabid

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব।

ফরিদুল আলম আরও বলেন, এ ঘটনায় আলাদা দু’টি মামলায়। এর মধ্যে হত্যা মামলায় একমাত্র আসামী সাইদুল।

পিপি আরও বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের চকরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT