অবকাঠামো নির্মাণে অসঙ্গতির কথা জানিয়েছেন জেলা প্রশাসকরা
অবকাঠামো নির্মাণে অসঙ্গতির কথা জানাতে জেলা প্রশাসকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জেলা ও উপজেলা পর্যায়ে ভৌত অবকাঠামো নির্মাণে অসঙ্গতি আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকরা। জেলাপ্রশাসক সম্মেলনের প্রথম দিন রাজস্ব আদায় বাড়াতে বিভিন্ন স্থলবন্দরের সুবিধা বাড়ানোরও পরামর্শ দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকেÑ শিক্ষার জন্য পূর্ণকালীন টেলিভিশন এবং বেসরকারি শিক্ষকদের জন্য আলাদা আচরণবিধি করারও প্রস্তাব দেন ডিসিরা। প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করার বিষয়টি বিবেচনাধীন বলে জেলাপ্রশাসকদের জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



