চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে এসেছে ‘ডেপ ভার্সেস হার্ড’, চলছে আলোচনা-সমালোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

১৬ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হলিউড তারকা জনি ডেপ ও তার সাবেক প্রেমিকা অ্যাম্বার হার্ডের মধ্যে চলা আদালতের মামলার খুঁটিনাটি এবং দুই তারকার মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধগুলো নিয়ে ডকুমেন্টারি ‘ডেপ ভার্সেস হার্ড’।

তিন পর্বের ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটিতে গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বে বিচার ব্যবস্থার ওপরে  সম্প্রচারের প্রভাব, চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার দিকে।

ডকুমেন্টারিটি প্রকাশের পরে এটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ হতাশ হয়েছেন দেখে। আবার কেউ বলছেন, ‘ডিস্টার্বিং।’ অনেকেই আবার মনে করছেন জনি ডেপের সম্মানহানি করার জন্য এটি তৈরি করা হয়েছে। একারণে কেউ কেউ নেটফ্লিক্সের মেম্বারশিপও ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ডেপের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি খুবই বিনয়ী। এই ডকুমেন্টারিটি এক নারী সাংবাদিক নির্মাণ করেছেন। নিঃসন্দেহে তিনি অ্যাম্বারের পক্ষের।’

হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনায় নির্মিত এই তথ্যচিত্রের পরিচালক ও নির্বাহী প্রযোজক হলেন এমা কুপার। তিনি ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো: দ্য আনহার্ড টেপস’ এবং সেই সাথে ‘ম্যাডেলিন ম্যাককান’ এবং ‘বিক্রম: যোগী’, ‘গুরি’, ‘প্রিডেটর’-এর মতো কাজের জন্য সুপরিচিত।

হলিউড অভিনেতা জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহের কথা সবার জানা। এ নিয়ে মামলা-পাল্টা মামলায় জমে উঠেছিল হলিউডপাড়া। সামাজিক মাধ্যমেও আলোচনার শীর্ষে ছিল তাদের আইনি লড়াই। চর্চিত সেই মামলার রায় যায় জনি ডেপের পক্ষে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতা জনি ডেপঅ্যাম্বার হার্ডজনি ডেপনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT