চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিভাগের আইসিটি ব্যবসায়ীদের সংগঠন জি-১১ এর আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক ব্যবসায়ীদের সংগঠন আইসিটি এসোসিয়েশন অফ গ্রেট ইলেভেন (জি-১১)। মূলত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এই ১১টি জেলার আইসিটি ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সংগঠনের আত্মপ্রকাশ উপলেক্ষ্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যান সমিতি (ইসিএস) এর নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার কম্পিউটার ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, সহ-সভাপতি মোঃ রাশেদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসিএস সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন প্রমূখ।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার জি-১১ এর সফলতা কামনা করে বলেন, শক্তিশালী আঞ্চলিক সংগঠন থাকলে আমাদের পক্ষে অনকে সমস্যা সমাধান করা সহজ হয়। সেক্ষেত্রে বিসিএস অনেক গুরুত্বপূর্ন বিষয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে বসে সিদ্ধান্ত নিতে পারে, এতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমবে।

তিনি জি-১১ একটি শক্তিশালী সংগঠন হিসাবে তাদের ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোনার্ক ভীসনের সত্বাধিকারী মোহাম্মদ ফারুক আহমেদ ভূঁইয়াকে সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নোভো কম্পিউটারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোহাম্মদ তসলিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান শিকদার, কোষাধ্যক্ষ মো. তৈয়ব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ সিদ্দিকী রানা, দপ্তর সম্পাদক মো. আসাদুর রহমান ফেরদৌস, প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম।

Reneta

সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ তার সমাপনী বক্তব্যে সংগঠনটিকে একটি স্বপ্নের সংগঠন হিসাবে গড়ে তুলতে সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সংগঠনটি সামাজিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার আইসিটি ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে গত ১৬ অক্টোবর, ২০২২ সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ ভূঁইয়াকে আহবায়ক, মোহাম্মদ তসলিমকে যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই আহবায়ক কমিটি আনুষ্ঠানিক এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটিচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT