ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে ধোঁয়া উড়ছে, আহতদের সাহায্য করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। শেষ খবর পর্যন্ত রুশ হামলায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা বলে জানিয়েছেন কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান।
কিয়েভ ছাড়াও অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এতে শহরগুলোর বেশ কয়েকটি বড় বড় ভবন ধসে পড়ে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






